বাড়ল ‌‘দেবী’র হল সংখ্যা

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৯:২৫

একটি দৃশ্যে জয়া আহসান ও অনিমেষ আইচ শুরুটা ছোট পরিসরেই করতে চাইছিলেন ‘দেবী’র প্রযোজক জয়া আহসান। সে হিসেবে ১৯ অক্টোবর মাত্র ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।
চলতি সপ্তাহে চলচ্চিত্রটি নিয়ে স্তুতি প্রকাশ করতে দেখা গেছে দর্শক ও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে। তাই বাড়ছে এর হল সংখ্যাও। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান।
জানালেন, আগামী সপ্তাহে এটি চলবে ৩৫টি প্রেক্ষাগৃহে।
বললেন, ‘দর্শকদের ভালোবাসার কারণেই এমনটা হয়েছে। আরও কয়েকটি হল হয়তো পেত ছবিটি। তবে পরিবেশ দেখে ও নানা কিছু বিবেচনা করে এগুতে চাইছি। তাড়াহুড়ো করতে চাই না।’
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর রানু চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
সরকারি অনুদানের এ ছবিটির যৌথ প্রযোজক জয়া আহসানের সি-তে সিনেমা। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প