পর্দায় আসছেন নায়ক জসিম!

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ১৪:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৮:৫৫

শুটিংয়ে নায়ক জসিমরূপে রিয়েল বাংলা চলচ্চিত্রের ‘টাইগার’খ্যাত নায়ক জসিম আবার পর্দায় ফিরছেন! তাকে নিয়ে তৈরি করা হচ্ছে একটি বিজ্ঞাপনচিত্র।
অবশ্য বিজ্ঞাপনে সরাসরি থাকছেন না তিনি, সেটা সম্ভবও নয়। কারণ, অনেক আগেই প্রয়াত হয়েছেন এই নায়ক। তবে তার মতোই দেখতে একজনকে নিয়ে তৈরি হচ্ছে বিশেষ এই বিজ্ঞাপনচিত্রটি। যিনি টিভি পর্দায় হাজির হবেন নায়ক জসিম হিসেবে।
প্যাপিরাস কমিউনিকেশন্স লিমিটেডের শৈল্পিক নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটি পরিচালনায় আছেন নাফিস রেজা। প্রাণ আরএফএল পিভিসি পাইপের বিশেষ বিজ্ঞাপনচিত্র এটি।
প্যাপিরাস সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, এতে চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা জসিমকে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। দেখানো হবে তিনি অনেক ধরনের চাপে থাকেন। আর কীভাবে এর সমাধান আসে সেটার ফলাফলও দেখানো হবে এতে।

জানা যায়, এই বিজ্ঞাপনচিত্রটি নিয়ে রয়েছে বেশ কিছু পরিকল্পনা ও চমক। যা শিগগিরই প্রকাশ করা হবে।
রাজধানীর কোক স্টুডিওতে আজই (২৫ অক্টোবর) এর কাজ শেষ হবে। এতে জসিমরূপে মডেল হয়েছেন রিয়েল। তার চেহারা জসিমের মতো হওয়ায় অনেক তাকে বাস্তবেও এ নামে ডাকেন। আর সে কারণেই এ বিজ্ঞাপনে তাকে নেওয়া।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প