‘ম্যাজিক মামনি’র পর মাহির ‘রোমিও-জুলিয়েট’

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৮, ১৮:৩৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৮:৫৩

মাহিয়া মাহি ও ডিএ তায়েব ‘অগ্নি টু’ ছবির আইটেম গান ‘ম্যাজিক মামনি’ দিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন মাহিয়া মাহি। এবার তার নতুন ছবিতে প্রায় একইভাবে এসেছেন এই ঢালিউড নায়িকা।
ডিএ তায়েব ও মাহির নতুন ছবি ‘অন্ধকার জগত: দ্য ডার্ক’-এর প্রথম গান ‘রোমিও খুঁজে জুলিয়েট’ ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
আগের গানের মতোই বেশ প্রাণবন্তভাবে উপস্থিত হয়েছেন মাহি।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন আলী আকরাম শুভ। গেয়েছেন রুমানা ইসলাম রোমা।
এদিকে ছবির পরিচালক বদিউল আলম খোকন বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন ১৯ অক্টোবর মুক্তি দেওয়ার কথা ছিল ছবিটি। তবে সেটা হয়নি। নতুন তারিখটি এখনও চূড়ান্ত হয়নি।
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘সিনেমাটিতে সামাজিক দায়বদ্ধতার বিষয়টি তুলে ধরা হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে খারাপ হওয়া মানুষেরা ভালো হয় কীভাবে। এই ছবির মাধ্যমে প্রথমবার মাহি ও তায়েব একসাথে অভিনয় করছেন। আশা করি তাদের রসায়ন দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করবেন।’
গানের ভিডিও:

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প