শপথ নিলেন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিতরা

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৮, ১৯:৫৫আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৫:১২

শপথ গ্রহণ অনুষ্ঠান দায়িত্ব পালনের জন্য শপথ নিলেন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিশু একাডেমিতে তাদের শপথ বাক্য পাঠ করান এই নির্বাচনের প্রধান কমিশনার চলচ্চিত্রকার আমজাদ হোসেন। এ সময় একই সঙ্গে বিভিন্ন পদে বিজয়ীদেরও শপথ বাক্য পড়ানো হয়।
অনুষ্ঠানের শেষ দিকে কেক কেটে নতুন নেতৃত্বকে অভিবাদন জানান নির্মাতারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী অভিনেতী তারানা হালিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দ হাসান ইমাম, সুবর্ণা মুস্তাফা, মামুনুর রশীদ, আফজাল হোসেন।

শপথ নেওয়া অন্যান্যরা হলেন- সহসভাপতি কচি খন্দকার, শহীদ রায়হান, বদরুল আনাম সৌদ, যুগ্ন সাধারণ সম্পাদক হৃদি হক, ফরিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ সনি, প্রচার সম্পাদক পিকলু চৌধুরী।

কার্য নির্বাহী পরিষদ সদস্য হিসেবে এতে আছেন গাজী রাকায়েত, রাশেদা আক্তার লাজুক, শিহাব শাহীন, প্রীতি দত্ত, ফেরারী অমিত, মারফ মিঠু, শেখ রুনা, শহীদ-উন-নবী, সাজ্জাদ সুমন ও মাহমুদ দিদার।

সভাপতি সালাহউদ্দীন লাভলু বলেন, ‘আমার প্রথম ইচ্ছা পরিচালকদের সম্মান পুনরুদ্ধার করা। কারণ, পরিচালক হচ্ছেন ক্যাপ্টেন অব দ্য শিপ। অথচ এখন এমন অবস্থা হয়েছে যে, মনে হয় পরিচালক ম্যানেজার অব দ্য শিপ! এই বিষয়টি আমাকে খুবই পোড়ায়।’
সাধারণ সম্পাদক এসএ হক অলিক বললেন, ‘আশা করছি, গতবারের ধারাবাহিকতায় এবার আমরা আরও বেশি বেশি কাজ করতে পারবো।’

গত ২৮ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে দ্বিতীয়বারের মতো ডিরেক্টরস গিল্ডের নির্বাচন হয়। এর ফল ঘোষণা করা হয় পরদিন ২৯ সেপ্টেম্বর। নির্বাচনে ৫২ প্রার্থী অংশ নেন। ৪৯০ জন ভোটারের মধ্যে ৪৫৬টি ভোট গ্রহণ হয়।
নবনির্বাচিতরা আগামী দুই বছরের জন্য টেলিভিশন পরিচালকদের এ সংগঠনের নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

/এমআই/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প