সন্দেহ ডেকে আনে সর্বনাশ: আরমান আলিফ

বিনোদন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৬:২০আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৯:০৬

আরমান আলিফ

চলমান মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম সফল কণ্ঠ আরমান আলিফ। তার যে গানই প্রকাশ পায়, সেটিই সুপারহিট! গত এক বছরের সর্বাধিক সংখ্যক হিট গানের শিল্পীও তিনিই।
এমন ধারাবাহিক রেকর্ডের পর এবার অন্তর্জালে উন্মুক্ত হলো তার নতুন চমক ‌‘সর্বনাশ’। আজ, ৩০ অক্টোবর বেলা ৩টার দিকে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এক্সক্লুসিভ এই গান-ভিডিওটি। নতুন তথ্য, এবারের গানটির কথা ও সুর আরমান নিজে করেননি। এটি লিখেছেন মেহেদী হাসান লিমন আর সুর-সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।
ভিন্ন গীতিকার ও সুরকার হওয়ায় এবারের গানে নতুন আরমান আলিফকে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু।
এদিকে ‘সর্বনাশ’ গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে আরমান আলিফের পাশাপাশি মডেল হয়েছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা।
‘সর্বনাশ’ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, ‘এ পর্যায়ে এসে আমাকে একটু হিসাব করে গান করতে হচ্ছে। শ্রোতা-দর্শকদের বৈচিত্র্য দেওয়ার বিষয়টি ভাবতে হচ্ছে। আমি তো মনে করি এবারের গানটি পুরনো সব গান থেকে বেশ আলাদা। নতুন আরমানকে খুঁজে পাবেন শ্রোতারা। আর ভিডিওটির গল্পেও রয়েছে দারুণ একটা বার্তা। সেটি হলো, সন্দেহ ডেকে আনে সর্বনাশ। যে সন্দেহ একটা সম্পর্ক যেমন নষ্ট করে তেমন যেকোনও মানুষের জীবনও শেষ করে দিতে পারে। ফলে সহজেই কাউকে সন্দেহ করা ঠিক নয়।’

‘সর্বনাশ’ গানটির ভিডিও লিংক:

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক