মুক্তি স্থগিত ‘দহন’!

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৮, ১৫:৫৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১৮:০৫

সিয়াম ও পূজা চেরী

১৬ নভেম্বর মুক্তির কথা সিয়াম-পূজার আলোচিত ছবি ‘দহন’। এরইমধ্যে ছবিটির সকল প্রকার কারিগরি কার্যক্রমও শেষ। ১০ নভেম্বর সেন্সরে যাবে এটি। সেন্সর পেলে মুক্তি নিয়ে আর সংশয় থাকার কথা ছিল না ছবিটির।
সে অনুযায়ী আগামী ১৬ নভেম্বর এটি মুক্তি দেওয়ার আগাম ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। চলছিলো প্রচারণা আর মুক্তির প্রস্তুতিও।
তবে আজ (৩১ অক্টোবর) সেই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন প্রযোজক আবদুল আজিজ। এক মেইল বার্তায় তিনি জানান, ‘দহন’ মুক্তির বিষয়টি আপাতত স্থগিত করা হলো।
আরও জানান, একই তারিখে তাদের পরিবেশনায় মুক্তি পাচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’ নামের একটি ছবি! যেটি নির্মিত হয়েছে অন্য ব্যানারে।
কিন্তু নিজের ছবি পিছিয়ে রেখে অন্যের ছবি মুক্তি দিচ্ছেন কেন! এ প্রসঙ্গে আজিজের ভাষ্য এমন, ‘‘মিস্টার বাংলাদেশ’ দেখার পর খুবই ভালো লেগেছে। ‘দহন’ একই ঘরানার ছবি। তাই ১৬ তারিখ ‘দহন’ মুক্তি দিচ্ছি না। ওইদিন মুক্তি পাবে ‘মিস্টার বাংলাদেশ’।’’
খিজির হায়াতের প্রযোজনায় ‘মিস্টার বাংলাদেশ’ ছবিটি পরিচালনা করেছেন আবু আকতারুল ইমান। অন্যদিকে ‘দহন’ নির্মাণ করেছেন রায়হান রাফী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প