স্টার সিনেপ্লেক্স এবার মহাখালীতে

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:৪২

স্টার সিনেপ্লেক্স। সিনেমাপ্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে এলো দেশের অভিজাত মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। বিশেষ করে রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, রামপুরাসহ ঢাকা উত্তরের এই এলাকার দর্শকদের জন্য খবরটা বেশ আনন্দের।
রাজধানীর মহাখালীতে নবনির্মিত এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ারে চালু হতে যাচ্ছে ‘স্টার সিনেপ্লেক্স’-এর আরেকটি মাল্টিপ্লেক্স সিনেমা হল। ৩১ অক্টোবর শো-মোশন লিমিটেড এবং এসকেএস টাওয়ার কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এরই সাথে আনুষ্ঠানিকভাবে মাল্টিপ্লেক্স স্থাপনের যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। আগামী বছরের মে মাস নাগাদ মাল্টিপ্লেক্সটি চালু হবে বলে জানান শো-মোশন লিমিটেড (স্টার সিনেপ্লেক্স)-এর চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হবে বলে জানান তিনি।
দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে। যার ফলে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে একটি ভিআইপি হলসহ মোট ছয়টি হল রয়েছে এখানে।

চলতি মাসেই ঢাকার ঝিগাতলা সীমান্ত স্কয়ারে আরেকটি মাল্টিপ্লেক্স চালু হতে যাচ্ছে। এছাড়া ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০টি হল নির্মাণ এবং ধারাবাহিকভাবে দেশব্যাপী ১০০টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান শো-মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান