বিক্রেতা সাইমন, ক্রেতা মাহি

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ০০:০৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৪:৫৭

সাইমনের দোকানে বসে সিঙ্গাড়া খাচ্ছেন মাহি নতুন ছবি ‌‘আনন্দ অশ্রু’তে আবারও জুটি বেঁধে আসছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। গ্রামের পটভূমিতে নির্মিত হচ্ছে ছবিটি।
এর গল্পে দেখা যাবে, গানের মানুষ সাইমন। মনের ক্ষুধা মেটাতে গান করলেও তার সংসার চলে না। তাই পেটের জন্য হলেও তাকে অন্য কিছু করতে হবে। অন্যদিকে প্রেমিকা মাহিকে বিয়ে করতে হলেও তাকে রোজগার করতে হবে। বাধ্য হয়েই গান ছেড়ে সাইমন সিঙ্গাড়া-সমুচার দোকান খোলেন। আর যার ক্রেতা হিসেবে মাঝে মধ্যে হাজির হন মাহি।
ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, বর্তমানে এ ছবির শুটিং চলছে মানিকগঞ্জে। এখানে ফরহাদ চরিত্রে অভিনয় করেছেন সাইমন এবং শিরি চরিত্রে অভিনয় করেছেন মাহি। ত্রিভুজ প্রেমের এ গল্পের অপর নায়ক জয় চৌধুরী।
মানিক বলেন, ‌‘‘২৭ অক্টোবর থেকে ‘আনন্দ অশ্রু’ ছবির তৃতীয় লট শুরু হয়েছে। আশুলিয়া শেষে বর্তমানে কাজ চলছে মানিকগঞ্জের জিটকা এলাকায়। বুধবার (৭ নভেম্বর) শেষ হবে এ লটের কাজ।’’
‘আনন্দ অশ্রু’তে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, মারুফ প্রমুখ। সুদীপ্ত সাইদ খানের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
মজার বিষয় হলো, ১৯৯৭ সালের মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক পরিচালিত এবং সালমান শাহ ও শাবনূর অভিনীত সুপারহিট ‘আনন্দ অশ্রু’ সিনেমার নামেই নতুন সিনেমাটি নির্মিত হচ্ছে।
তবে নাম এক হলেও গল্পের কোনও মিল থাকছেন না বলে নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প