সেলিম-পরীর এই গল্পটা রোমাঞ্চকর

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৮, ১৬:২২আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৮:৫৫

পরীমনি ও গিয়াস উদ্দিন সেলিম

চলতি বছরের অন্যতম প্রশংসিত চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এতে নায়িকা হয়েছিলেন পরীমনি।
এই জুটি আবারও আসছেন। তবে এবার আর পরিপাটি কোনও ঘরোয়া গল্প নিয়ে নয়। গা ছমছমে রোমাঞ্চকর এক গল্প নিয়ে হাজির হচ্ছেন তারা। নাম ‘প্রীতি’। এতে পরীর চরিত্রটি ক্রাইম রিপোর্টারের।
গিয়াস উদ্দিন সেলিম জানান, এটি নির্মিত হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপের জন্য। আলফা আই মিডিয়া প্রোডাকশনস লিমিটেডের ব্যানারে নির্মাণ প্রতীক্ষিত এই ওয়েব ফিকশনের দৈর্ঘ্য হবে প্রায় ৩০ মিনিট।
কাজটি প্রসঙ্গে পরী বললেন, ‘সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করার মজা আছে। তিনি যত্ন নিয়ে ছবি বানান। তাছাড়া এবারের গল্প পুরোটাই রোমাঞ্চকর। এমন কাজ আগে করিনি। চরিত্রটিও বেশ বোল্ড। তাই একটু টেনশনে আছি।’
পরিচালক জানালেন, আসছে ৯ নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে। এখানে পরীর সঙ্গে আরও দেখা যাবে সূচনা আজাদ, শ্যামল মাওলা, রহমত আলী, মোমেনা চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখকে।
তবে কি পরীমনির বিপরীতে এই ওয়েব ছবির নায়ক হচ্ছেন শ্যামল মাওলা? জবাবে ‘প্রীতি’র চিত্রনাট্যকার ও নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে নায়ক-নায়িকা বলে কিছু নেই। ৩০ মিনিটের একটি থ্রিলার ফিকশন। এ ধরনের কাজ আগে করিনি। চেষ্টা করবো নতুন কিছু করার।’
ওয়েবের (অনলাইন) জন্য সেলিম-পরীমনির এটাই প্রথম কোনও প্রজেক্ট। জানালেন দুজনেই।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প