প্রেম নাকি বন্ধুত্ব আগে?

বিনোদন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৮, ১০:১৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ১৬:২৮

মিলি ও তৌসিফ

প্রেম নাকি বন্ধুত্ব- কোনটি প্রাধান্য পাবে? এমন মজার বিষয় নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফ্রেন্ডশিপ ভার্সেস লাভ’। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ প্রজন্মের গল্প এটি।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি ও তৌসিফ মাহবুব। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত।
এর গল্পটা এমন, অর্ণবের নাকি দ্রুত প্রেমে পড়ার স্বভাব! যা নিয়ে বন্ধুদের সঙ্গে কিছু দূরত্বও থাকে তার। বিষয়টি নতুন করে সামনে আসে রূপা নামের একটি মেয়েকে ঘিরে। কারণ, অর্ণব একদিন একপলক রূপাকে দেখে এবং যথারীতি তার ভালো লেগে যায়। সে রূপাকে ভুলতে পারে না কিছুতেই। কিছুদিন পর এক নাটকীয় পরিস্থিতিতে তাদের দেখা হয়। অর্ণব বুঝতে পারে, রূপা তার চেয়ে বয়সে বেশ খানিকটা বড়। তারপরও নানা ছুতোয় অর্ণব বারবার তার কাছে আসতে থাকে। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে! একদিন মনের কথা তাকে জানায় অর্ণব। রূপা ভীষণ রেগে গিয়ে তাকে প্রত্যাখ্যান করে। অর্ণব জানতে পারে রূপার অনেক আগেই বাগদান হয়েছে। এভাবেই গল্প এগুতে থাকে।

নাটকটি আগামীকাল ১০ নভেম্বর রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প