শুরু হলো হলিউড ছবি ‘ঢাকা’র শুটিং

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২০:৪২

ক্রিস হেমসওর্থ-এর টুইট করা ছবি

হলিউডের সিনেমা ‘ঢাকা’র দৃশ্যধারণের কাজ শুরু হয়ে গেছে। এতে অংশ নিতে এক সপ্তাহ ধরে ভারতে অবস্থান করছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।

ইতোমধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি। আর দৃশ্যধারণের প্রথম দিককার কয়েকটি ছবি তার টুইটারে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে যুদ্ধংদেহী হেমসওর্থকে।
এই তারকা চারটি ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন।
‘ঢাকা’ ছবিটির পাণ্ডুলিপির দায়িত্বে আছেন ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। আর ছবিটি পরিচালনা করছেন স্যাম হারগ্রেভ।
জিম্মিদশা নির্ভর অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটি প্রধান নায়কের ভূমিকায় আছেন ক্রিস হেমসওর্থ।
নেটফ্লিক্সের জন্য নির্মাণাধীন ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুশো ভ্রাতৃদ্বয়। গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি।
ছবিটির শুটিং চলছে ভারতে। এরপর হবে যুক্তরাজ্যে।
সূত্র: সিনেমা ব্লেন্ড

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প