‘দহন’-এর পোস্টারে জেলের ভেতর-বাইর

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ১৫:৫৩আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৭:২৪

ছবির পোস্টার

এক নেশাগ্রস্ত অপরাধীর গল্প নিয়ে ‘দহন’ ছবি নির্মিত। সঙ্গে আছে আগুন সন্ত্রাসের বিভীষিকায় পোড়া কয়েকটি পরিবারের কাহিনি।
বিষয়গুলোর আঁচ এবার পাওয়া গেল ছবিটির পোস্টারে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এটি ফেসবুকে প্রকাশিত করেছে।
যেখানে দেখা যাচ্ছে, প্রতীকী জেলের ভেতর ও বাইরের দৃশ্য। ভেতরে আছেন নেশাগ্রস্ত যুবক তুলা বা নায়ক সিয়াম। বাইরে তার প্রেমিকা পূজা চেরী ও সাংবাদিক জাকিয়া বারী মম। তিনজনের চেহারায় আলাদা অভিব্যক্তিও ফুটে উঠেছে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, পোস্টারেই যেন ছবিটির মূল বক্তব্য আসে সেভাবেই এটি তৈরি। মূলত চরিত্রগুলো ও কাহিনির ওপর ভিত্তি করে পোস্টারটি তৈরি করা হয়েছে।
এটি চলচ্চিত্রটির দ্বিতীয় পোস্টার। প্রথমটিতে ছিলেন শুধু সিয়াম আহমেদ। এর আগে ‘হাজীর বিরিয়ানি’ ও প্রেমের বাক্স’ শিরোনামে দুটি গানও অন্তর্জালে প্রকাশ করেছিলেন তারা।
ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে জানান, এটি ৩০ নভেম্বর মুক্তি পাবে।
রায়হান রাফী পরিচালিত ‘দহন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। সাংবাদিক হিসেবে দেখা যাবে জাকিয়া বারী মমকে।

প্রেমের বাক্স:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প