সারাদিন হ‌ুমায়ূন মেলা

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৮, ০৯:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০৯:০৬

হুমায়ূন আহমেদ ও হিমু! কোলাজ-সংগ্রহীত হিমু-মিসির আলি-শুভ্রর মতো অসংখ্য চরিত্রের স্রষ্টা হ‌ুমায়ূন আহমেদের জন্মদিন আজ (১৩ নভেম্বর)।

সিনে ও টেলিভিশনের এই জাদুকরী নির্মাতাকে কেন্দ্র করে আজ হ‌ুমায়ূন মেলার আয়োজন করা হয়েছে।

বরাবরের মতোই এটি করছে চ্যানেল আই। চ্যানেলটির প্রাঙ্গণে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ হ‌ুমায়ূন মেলা’। এর আগে এর নাম ছিল ‘হিমু মেলা’।
চ্যানেল কর্তৃপক্ষ জানায়, সকাল ১১টা ৫ মিনিটে হলুদ পাঞ্জাবি গায়ে হলুদ বেলুন উড়িয়ে হিমুপ্রেমীরা মেলার উদ্বোধন করবেন। সেসময়হ‌ুমায়ূন আহমেদের পরিবারের সদস্যসহ বিভিন্ন অঙ্গনের হ‌ুমায়ূন ভক্ত ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে হ‌ুমায়ূন আহমেদের লেখা গান এবং তার স্মরণে স্মৃতিকথা বলবেন অনুষ্ঠানে বিশিষ্টজনরা। নৃত্য পরিবেশন করবে চ্যানেল আই সেরা নাচিয়ে ও অন্যান্য নৃত্যশিল্পীরা। থাকবে হ‌ুমায়ূন আহমেদের লেখা থেকে আবৃত্তি পরিবেশনা। এছড়াও থাকবে শিশুদের চিত্রাঙ্কন।
মেলা সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল আইতে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প