আবার ইলিয়াস কাঞ্চন-চম্পা

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৪:০১আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৮:২৭

ইরিয়াস কাঞ্চন ও চম্পা একসময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিলেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। এই তারকাদ্বয় আবারও একসঙ্গে পর্দায় এলেন। আর তা টেলিভিশনের জন্য।
বাংলাভিশনের জন্য তৈরি হয়েছে নতুন ধারাবাহিক ‘সোনালী দিন’। এতে অভিনয় করেছেন তারা। মূলত এটি পারিবারিক গল্পে নির্মিত।
মাতিয়া বানু শুকুর রচনা ও রোকেয়া প্রাচীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তারিন, ভাবনা, তৌকীর আহমেদ, অহনা, তাসনুভা তিশা, মনোজ, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, রাইসুল ইসলাম আসাদ, শিল্পী সরকার অপু, নওশাবা, তৌসিফ, রোজী সিদ্দিকী, শতাব্দী ওয়াদুদ, লিলিয়ান, এ্যরন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, প্রাণ রায়, রমিজ রাজু প্রমুখ। ভাবনা ও প্রাণ রায়

এর গল্পে দেখা যাবে, জারা বড় হয়েছে আমেরিকায়। পড়াশোনা করেছে ফিল্ম ইন্সটিটিউটে। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে তাকে ভার্সিটিতে চলচ্চিত্র জমা দিতে হবে। ছবির বিষয়, প্রাইড অব ইওর নেশন। সেই ছবি নির্মাণের জন্য তাকে বাংলাদেশে আসতে হয়েছে। ছোটবেলায় মা-বাবার সাথে চলে গিয়েছিল দেশের বাইরে, এইবার তার প্রথম আসা। সাথে আছে বিদেশি বন্ধু লিলিয়ান। তাকে সাথে নিয়ে জারা উঠেছে হোটেলে। এই শহরে আছে জারার একমাত্র ফুফু জেসমিন, সেই বাসায় যাওয়া যাবে না।
এরপরই যুক্ত হবে তাদের পারিবারিক গল্প। ‘সোনালী দিন’ প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে।

 

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প