অন্তর্জালে নতুন তিন চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৮, ১৪:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:১৪

তিন ছবির দৃশ্য চলতি বছরের অন্যতম আলোচিত ছবি ‘পোড়ামন-২’। নানা কারণে আলোচনায় ছিল ‘বেঙ্গলি বিউটি’ও। প্রথম ছবিটি প্রশংসার পাশাপাশি দেশের বক্স অফিসও মাতিয়েছে। পরেরটি মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
দুটি ছবি এবার অনলাইনে অবমুক্ত করা হচ্ছে। এছাড়া যৌথ প্রযোজনার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’-ও এসেছে অনলাইনে।
এগুলো প্রকাশ করেছে ভিডিওনির্ভর সাইট বায়োস্কোপ। এরমধ্যে ‘পোড়ামন-২’ ও ‘ইন্সপেক্টর নটি কে’ বায়োস্কোপ প্রাইম নামের অপশনের মাধ্যমে দেখা যাচ্ছে। এছাড়া ‘বেঙ্গলি বিউটি’ শিগগিরই এতে দেখানো হবে।
বায়োস্কোপের বিপণন ও কনটেন্ট প্রধান মাজহারুল এলাহী বলেন, ‘আমরা চাই মানসম্মত স্ট্রিমিং কনটেন্ট এখানে রাখতে। গ্রামীণফোনের গ্রাহকরা বিশেষ কন্টেন্টগুলো দেখতে পারবেন। যদিও আন্তর্জাতিকভাবে সাইটটি দেখা যাবে, কিন্তু আমাদের বায়োস্কোপ প্রাইমের ভিডিও বাংলাদেশি গ্রাহকদের জন্য বিশেষভাবে তৈরি।’
তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ করে দেখেছি, এ চলচ্চিত্র তিনটিকে ঘিরে বেশ ভালো আগ্রহ আছে দর্শকদের। তাই এগুলো প্রদর্শনের সিদ্ধান্ত নিই। পরবর্তী সময়ে দেশের আরও ব্লকব্লাস্টার চলচ্চিত্র এতে যুক্ত হবে।’
উল্লেখ্য, ‘পোড়ামন-২’ সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির প্রথম চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবির পরিচালক রায়হান রাফী।
‘ইন্সপেক্টর নটি কে’ পরিচালনা করেছেন কলকাতার অশোক পাতি। যৌথভাবে প্রযোজনার এ ছবিটি নির্মাণ করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ’স ফিল্মওয়ার্ক। অভিনয়ে আছেন জিৎ ও নুসরাত ফারিয়া।
অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি অভিনেতা ও পরিচালক রাহশান নূরের প্রশংসিত ছবি ‘বেঙ্গলি বিউটি’। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় টিভি অভিনেত্রী টয়ার।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প