পিৎজা ভাই-এ প্রীতম ও তার গান

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ১৯:৫২আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৪

গানের দৃশ্যে প্রীতম হাসান নুহাশ হুমায়ূন সম্প্রতি নির্মাণ করেছেন ‘পিৎজা ভাই’ নামের একটি ছোট দৈর্ঘ্যের চলচ্চিত্র। যেটি শিগগিরই মুক্তি পাচ্ছে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালে।
তবে তার আগেই ছবিটির প্রমোশনাল চমক হিসেবে উন্মুক্ত হলো ‌‘আমি আমার মতো’ শিরোনামের একটি গান। ‘পিৎজা ভাই’-এর জন্য গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। লিখেছেন তিনিসহ রাকিব হাসান রাহুল। কণ্ঠ দিয়েছেন প্রীতম একাই। তাই নয়, গানটির ভিডিওতে চলচ্চিত্রের অন্যান্য চরিত্রের সঙ্গে দেখা গেছে সংগীতশিল্পী প্রীতমকেও।
প্রীতম হাসান বলেন, ‘এই শর্টফিল্মের গল্পটি একেবারেই ব্যতিক্রম। সেই গল্প অনুসারেই গানটি করেছি। যার ফলে গানের গল্পেও সেটা ফুটে উঠছে। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’
২২ নভেম্বর গান-ভিডিওটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।
নুহাশ হুমায়ূনের ‘পিৎজা ভাই’-এ প্রীতম হাসান ছাড়াও অভিনয় করেছেন রাহাত রহমান, মিশ্মরী রশিদ, জুয়েনা কবির ও বায়েজিদ হক জোয়ার্দার।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প