বোনকে নিয়ে ইমরানের গানচিত্র প্রশংসিত

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১৬:৪৯আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০৫

গায়ক ইমরানের বয়স যখন ৭ বছর, তখন বড় বোন রোকসানা নীলা গান শিখতেন ডেমরার একটি শিক্ষালয়ে। বোনের সঙ্গে গানের ক্লাসে যেতেন ছোট্ট ইমরানও। সেখানেই গুন গুন করে বোনের সঙ্গে গলা মেলাতেন তিনি। বলাই যায়, ইমরানের গানের হাতেখড়ি সেখান থেকে।
ইমরান মাহমুদুল ও রোকসানা নীলা

মাঝে অনেক সময় পেরিয়ে আবার সেই ভাইবোন এক হলেন গানে গানে। এবার আর গুন গুন নয়, গাইলেন গলা ছেড়ে, ভাইবোন একসঙ্গে। গানটির নাম, ‘হার কেন মেনে নেবো’।
গীতিকবি জুলফিকার রাসেলের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। ২৪ নভেম্বর ইমরানের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়। গানচিত্রটি প্রকাশের পর থেকে ইউটিউব-ফেসবুকের মন্তব্যের ঘরে ইমরান ভাসছেন প্রশংসার জোয়ারে। গানটির ভিউ বাড়ছে দ্রুতগতিতে।
ইমরান বলেন, ‘আমার বোন এখন আমেরিকা থাকেন। কয়েক মাস আগে আপু যখন দেশে এসেছিলেন, তখনই গানটি রেকর্ডিং করেছি। নানা প্রতিকূলতার কারণে তিনি গান চালিয়ে যেতে পারেননি। কিন্তু গানের প্রতি তার ভালোবাসা এখনও অটুট।’
গান প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেই বলেছি, এটি কোনও বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়নি। শুধু নিজেদের মধ্যে একটি স্মৃতি ধরে রাখার জন্য এর নির্মাণ! শ্রোতাদের ভালো লাগলে আমাদের সার্থকতা! যেহেতু আপু অনেক বছর ধরে গানের চর্চাতে নেই, তবু তিনি চেষ্টা করেছেন ভালো গাওয়ার জন্য। তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন ভাইবোন দুজনেই।
প্রসঙ্গত, নন্দিত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় ইমরান এর আগে পর পর তিনটি গান গেয়েছেন। ‘সবাই চলে যাবে’, ‘আমার ইচ্ছে কোথায়’ ও ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গান তিনটি দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছেন বাংলা সংগীতের এই তরুণ তারকা। 

হার কেন মেনে নেবো:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প