পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীকে আমি বিয়ে করেছি: রণবীর

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০১৮, ১৯:০১আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:১২

মুম্বাই বিমানবন্দরে দীপবীর

বলিউডের আট-দশটা তারকার মতে রণবীর সিংয়ের প্রধান গুণ সততা ও বন্ধুত্ব। আর এ দুটো বিষয় কাজে লাগিয়েই তিনি বলিউড বাসিন্দাদের মন কিনেছেন হরহামেশায়।
এমনকি মন কেনাবেচার বিচারে সবচেয়ে চওড়া দাম পেয়েছেন দীপিকা পাড়ুকোনের কাছ থেকেই! আর এ কারণেই আজ তারা একই ছাদের নিচে, দাম্পত্য জীবনে।
রণবীর সিংও মনে করেন, তিনি এক্ষেত্রে শতভাগ বিজয়ী। তার দাবি, তিনি এমন একজনকে বিয়ে করেছেন, যিনি পৃথিবীর সেরা সুন্দরীদের একজন।
১৪-১৫ নভেম্বর ইতালি থেকে বিয়ে করে ফেরার পর এখনও মুম্বাইজুড়ে চলছে তাদের নানা ধরনের উদযাপন। অনেকে নতুন নতুন পার্টির ঘোষণাও দিচ্ছেন। শনিবার রণবীরের বোন রিতিকা ভবানির দেওয়া ঘরোয়া পার্টিতে রণবীর এভাবেই দীপিকাকে তুলে ধরলেন।
রণবীর শুরুটা করেন এভাবে, ‘ভদ্র মহোদয় ও মহিলাগণ, আমি এমন একজনকে বিয়ে করেছি, যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। আমি খুশি, আমরা সত্যিই খুশি। অনবদ্য এক রাত হতে যাচ্ছে এটি। আমাদের ভবিষ্যৎ জীবনও অনবদ্য হবে নিশ্চয়ই।’
‘বাজিরাও মাস্তানি’ জুটি এ সময় রাজকুমার ও রাজকুমারীর আদলে পোশাক পরেন। রণবীরের প্রিন্সকোটের ডান হাতে ছিল বিড়ালের কুশন। বন্ধুদের নিয়ে মজার এ অনুষ্ঠানে রণবীর ও দীপিকা হালকা নাচেও অংশ নেন। এ সময় বাজানো হচ্ছিল জনপ্রিয় সব বলিউডের গান।
তাদের এ অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। সেসব হচ্ছে ভাইরাল।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক