নিজেদের জন্য অ্যাপার্টমেন্ট কিনলেন মালাইকা-অর্জুন

বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১৬:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৭:৫৮

সম্প্রতি এভাবেই ক্যামেরায় আসেন মালাইকা ও অর্জুন

প্রেম ও বিতর্ক সব সময়ই পাশ কাটিয়ে গেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। নানা কথা চাউর হলেও নিজেদের প্রেম নিয়ে ‌‘টুঁ-শব্দটিও করেননি তারা। তবে এবার বোধহয় আর পাশ কাটাতে পারলেন না।

৪৫ বছর বয়সী মালাইকা ও ৩৩ বছরের অর্জুন তাদের প্রেমেরই জানান দিলেন অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে। মুম্বাইয়ের লক্ষান্ডওয়ালা এলাকায় এটি কিনেছেন তারা। আর এ অ্যাপার্টমেন্টের টাকা দিয়েছেন দুজনই।

বিনোদন বিষয়ক ভারতীয় পত্রিকা পিঙ্কভিলার ভাষ্যটা এমন, ‌‘তারা দুজনই একটি অ্যাপার্টমেন্টের জন্য বিনিয়োগ করেছেন। শিগগিরই তারা এটাতে উঠতে পারেন আবার ভাড়াও দিতে পারেন। তবে তাদের কাছের দু-একজন জানিয়েছেন, যেকোনও মুহূর্তে তারা এটিতে বসবাস শুরু করতে পারেন।’

সংবাদমাধ্যমটির আর একটি সূত্র জানাচ্ছে, এ বাসাতেই তারা উঠতে যাচ্ছেন। কারণ, তারা অ্যাপার্টমেন্টটির ইন্টেরিয়র নিজেদের মনের মতো করে করেছেন।

স্বীকার না করলেও অর্জুন ও মালাইকা দুজনই যে প্রেমে বুঁদ হয়ে আছেন তা তাদের সাম্প্রতিক চলাফেরায়ও বোঝা যায়।

ভারতের একটি রিয়েলিটি শোতে বেশ ঘনিষ্ঠভাবে তারা একসঙ্গে উপস্থিত হয়েছিলেন। এছাড়া কিছু দিন আগে অর্জুনের জন্য পার্টির আয়োজন করেছিলেন মালাইকার দুই বন্ধু অরবিন্দ ও তানিয়া দুবাশ। আবার প্রেমিকার জন্মদিন উদযাপন করতে ইতালিতে উড়াল দিয়েছিলেন এই অভিনেতা।

২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে মালাইকার ছাড়াছাড়ি হয়। বিচ্ছেদের পরপরই অর্জুনের সঙ্গে এই তারকার সম্পর্কের গুঞ্জন চলে আসে খবরের শিরোনামে। তাদের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্র: বলিউড মন্ত্র, পিঙ্কভিলা

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প