এবার ইয়াশ রোহানের নায়িকা তিশা

বিনোদন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ০০:০৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:৫৬

তিশা ও ইয়াশ রোহান ইয়াশ রোহানের সিনেমায় অভিষেক হয় নায়িকা পরীমনির সঙ্গে, ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে। এবার তাকে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে। এ দুজনকে নিয়ে সম্প্রতি নির্মিত হলো ওয়েবভিত্তিক চলচ্চিত্র। নাম ‘রূপকথা’।
আলফা আই মিডিয়া প্রডাকশন লিমিটেডের ব্যানারে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালসের জন্য এটি নির্মাণ হয়েছে। সৈয়দ জিয়া উদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। এতে নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা।
সম্প্রতি ঢাকার বেশ কয়েকটি স্থানে এর দৃশ্যধারণ হয়।
নির্মাতা জানান, ‘রূপকথা’র গল্পে উঠে আসবে ২৪ বছর বয়সী সামিয়া নামের এক বোকাসোকা মেয়ের গল্প। আর এই বোকা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা।
কাজটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এখনকার ওয়েব কনটেন্টগুলো শক্তিশালী। এখানে সিনেমা বা টেলিভিশনের মতো কোনও সেন্সরশিপ নেই। যে কোনও মানুষ যেকোনও জায়গায় বসে মোবাইল ফোনে কাজগুলো দেখার সুযোগ পাচ্ছেন সহজেই। আর এই চলচ্চিত্রে আমি অভিনয় করেছি গল্পের কারণে। এখানে আমাকে ভিন্ন একটি রূপে দেখা যাবে। এই রূপটি দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই।’
এই সিনেমায় যেমন দেখা যাবে তিশাকে এদিকে ওয়েব সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ওয়েব ফিল্ম বানানোয় আগ্রহী হওয়ার কারণ হলো, প্রথমত একটা স্বাধীনতা আছে কাজের। দ্বিতীয়ত, গল্পটাকে নিজের মতো করে সুবিধাজনকভাবে সাজানো যায়। তৃতীয়ত, এখনকার সময়ের পরিচালক ও শিল্পীদের ওয়েব কনটেন্টের প্রতি যে ঝোঁক বেড়েছে, এর ফলে অনেক বৈচিত্র্যপূর্ণ কাজ করা যায়।’
আগামী ৬ ডিসেম্বর বায়োস্কোপ অরিজিনালে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন শাহরিয়ার শাকিল।

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প