শরণার্থীদের জন্য যা করলেন জুলিয়া

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০১৮, ০০:০১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৬:৫২

জুলিয়া রবার্টস হলিউডের নামিদামি তারকারা বিখ্যাত ডিজাইনারদের পোশাক না পরে জনসমক্ষে সচরাচর আসেন না। আর লালগালিচার বেলায় তো তারা কোনও আপসই করেন না। কিন্তু অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জুলিয়া রবার্টস অন্যরকম। সাধারণ একটি দোকানের টি-শার্ট পরে বড় মনের পরিচয় দিলেন তিনি। এর পেছনে বিশেষ কারণ তো অবশ্যই আছে।

জুলিয়া রবার্টস যেসব দোকানে পোশাকসহ বিভিন্ন জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে যুক্ত করা হয় গান, বিনোদন ও খাবার; সেগুলোকে বলা হয় পপ-আপ শপ। এ ধরনের দোকান থেকে প্রাপ্ত সমস্ত আয় দান করা হয় চ্যারিটিতে।
যুক্তরাজ্যের লন্ডনে কারনাবি স্ট্রিটে আছে এমন একটি দোকান। এর নাম রাখা হয়েছে ‘চুজ লাভ’। সেখানে বিক্রি হচ্ছে পোশাক, খাবারসহ বিভিন্ন উপহার সামগ্রী। এসব থেকে প্রাপ্ত আয় চলে যাবে শরণার্থীদের কাছে।
বিশ্বব্যাপী শরণার্থীদের সহায়তায় ‘চুজ লাভ’ টি-শার্ট পরে লালগালিচায় পা মাড়িয়েছেন জুলিয়া রবার্টস। এর ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি। ৫১ বছর বয়সী এই ‘প্রিটি ওম্যান’ তারকা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেখে দোকানটিতে ভিড় বেড়েছে।
পপ-আপ শপ ‘চুজ লাভ’ চালাচ্ছে হেল্প রিফিউজি চ্যারিটি। এর প্রধান নির্বাহী জোসি নাফটন বলেন, ‘এই দোকানে এসে কম্বল কিংবা লাইফ জ্যাকেট কিনুন। চাইলে কোনও কিছু না কিনেই চলে যেতে পারেন। শুধু সত্যিকারের ভালোবাসার অনুভূতি নিয়ে যান।’
দোকানটি বসানোর জন্য জায়গা দেওয়া হয়েছে বিনামূল্যে। এখানে কাজ করেন স্বেচ্ছাসেবীরা। জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে দোকানটি। ইতোমধ্যে এতে জমা হয়েছে ৯ লাখ ৬৩ হাজার মার্কিন ডলার। 
এদিকে আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে জুলিয়া রবার্টসের নতুন ছবি ‘বেন ইজ ব্যাক’। এতে পুনর্বাসন কেন্দ্র থেকে ঘরে ফেরা মাদকাসক্ত সন্তানকে সহায়তা করা একজন মায়ের চরিত্রে দেখা যাবে তাকে। অ্যামাজন ভিডিওতে গত ২ নভেম্বর মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘হোমকামিং’। 


/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প