অস্থির ছেলেটা স্থির হলো যেভাবে

বিনোদন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১৫:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:৫৮

একটি দৃশ্যে সজল ও তিশা অভিনেতা সজল। বাস্তবে বেশ শান্ত স্বভাবের হলেও এবার হাজির হচ্ছেন অস্থির ছেলে হিসেবে।
‘অস্থির ছেলেটা’ নামের এই কাজটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এতে সজলের বিপরীতে আছেন তানজিন তিশা। পরিচালনার পাশাপাশি এটির চিত্রনাট্য তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ।
নির্মাতা জানান, গল্পে দেখা যাবে একটি ছেলে তার জীবনের সবকিছু নিয়ে অস্থির থাকে। সবকিছু নিয়ে মাথা গরম করা তার স্বভাব। সে তার জীবনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তাই অস্থির হয়ে যায়। একপর্যায়ে ছেলেটির জীবনে একটি মেয়ে আসে। তারপর ছেলেটির মধ্যে এক ধরনের পরিবর্তন আসে।
এখানে ছেলেটির চরিত্রে সজল আর মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন তিশা। আরও থাকছেন সামিরা মিলি, মাইমুনা মম, রকি খান, সাদমান সর্দার প্রমুখ।
আকবর হায়দার মুন্নার প্রযোজনায় নির্মিত ‘অস্থির ছেলেটা’ সরাসরি উন্মুক্ত হচ্ছে ‘ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেলে, ২৯ নভেম্বর সন্ধ্যা ৭টায়।
ওয়েব নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘প্রত্যেক শিল্পীই এমন কিছু কাজ করতে চান, দিনশেষে সে কাজটা করে তিনি আত্মতৃপ্তি পাবেন। এটা তেমনই একটি কাজ। বান্নাহর নির্মাণশৈলী বেশ ভালো। খুব গোছালো কাজ করে এবং কাজের প্রতি ভীষণ সিনসিয়ার।’
এদিকে নির্মাতা বান্নাহ বলেন, ‘এ নাটকের গল্পটা একটু আলাদা ধাঁচের। সজল ভাইয়ের সঙ্গে এটা প্রথম কাজ আমার। কাজটির বিষয়ে সজল ভাই খুবই আন্তরিক ছিলেন। সর্বোপরি কাজটা ভালো হয়েছে। বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দিলাম।’
‘অস্থির ছেলেটার’ ট্রেলার:

/এস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প