‘কুচকুচ হোতা হ্যায়’-এর দেশীয় কাজল!

বিনোদন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৭:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮

বয়কাট সাবিলা নূর বয়কাট চুল। ছেলেদের সঙ্গে চলাফেরা। খেলাধুলাও করেন ছেলেদের সঙ্গে। আর ক্রিকেটে তিনি এলাকার নামজাদা ব্যাটসম্যান। নাম মিথেন!
তবে বাস্তবে তিনি সাবিলা নূর। অভিনয় করেছেন এমনই একটি মজার চরিত্রে। নাটকের নাম ‘চল পালাই’। এখানে তিনি হাজির হয়েছেন এলাকার ক্রিকেটার হিসেবে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। গত সপ্তাহে এর দৃশ্যধারণ শেষ হয়েছে বলে জানান সাবিলা।
তিনি এ প্রতিবেদককে বলেন, ‘এলাকায় আমি নিয়মিত ক্রিকেট খেলি। বেশ ভালো খেলি। এজন্য ছেলেদের দলে আমি থাকি। আমার প্রতিপক্ষ দলের বোলার আমার বন্ধু। তাকে নিয়মিত ধোলাই করি। গল্পটা এমনই।’
এখানে বোলার চরিত্র অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।
সাবিলা আরও জানান, নাটকের একটি ছবি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। এরপর থেকে অনেকেই ভেবেছেন এটা বলিউডের কাজল অভিনীত ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর অঞ্জলি চরিত্র!
সাবিলা বলেন, ‘অনেকেই ভেবেছেন এটা কাজলের সেই চরিত্রটি। আবার অনেকেই ভেবেছে আমি চুল কেটে এ অবস্থা করেছি। আসলে কোনোটাই সত্য নয়। চিত্রনাট্যের দাবিতেই এভাবে হাজির হলাম।’
জানা যায়, এক ঘণ্টার এ নাটকটি জিটিভির জন্য নির্মাণ করা হয়েছে। শিগগিরই যা প্রচার হবে। ক্রিকেটার সাবিলা নূর

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প