সিয়ামের সিনেমায় বলিউড নায়িকা

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৫৮

একটি দৃশ্যে সিয়াম ও সাদিয়া নাবিলা বড় পর্দার আলোচিত নায়ক সিয়াম আহমেদ ও ছোট পর্দার নাদিয়া খানম নদী এর আগে ‘আমাদের সেই প্রেম’ শিরোনামের একটি গানের মডেল হয়েছিলেন। এবার তারা চলচ্চিত্রেও জুটি বেঁধেছেন। যদিও সেটি স্বল্পদৈর্ঘ্যর। এর নাম ‘মন’।
আর এতে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সাদিয়া নাবিলা। চলতি বছর তার ‘পেরেশান পারিন্দা’ ছবিটি মুক্তি পেয়েছে ভারতে।
বলিউডের এ নায়িকা থাকছেন ‘মন’ চলচ্চিত্রটির বিশেষ একটি চরিত্রে। ভি ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ। সম্প্রতি গাজীপুরের ভাওয়াল ও নক্ষত্রবাড়িতে এর দৃশ্যধারণ করা হয়।
গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মনের বাইরে আসলে মানুষ চাইলেও কিছু করতে পারে না। মন যা সঠিক ভাবে, শুধু তা-ই চায়। মনের এসব চাওয়া-পাওয়ার ঘটনা নিয়েই এর গল্প।’
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট। ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে মুক্তি পাচ্ছে ছবিটি।
আরেকটি দৃশ্যে সিয়াম ও নাদিয়া খানম বলিউডের সাদিয়া নাবিলা বাংলাদেশের সৈয়দপুরের মেয়ে। গত বছর মার্চে অস্ট্রেলিয়ায় ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। এরপর বলিউডে যুক্ত হয়েছেন। অভিনয়ের বাইরেও নাচতে পারদর্শী সাদিয়া বলিউড তারকাদের সঙ্গে স্টেজ পারফরম্যান্সে নিয়মিত অংশ নেন।
অন্যদিকে মাত্রই মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ ও পূজা অভিনীত চলচ্চিত্র ‘দহন’। ‘পোড়ামন-২’ ছবির পর এটিও বেশ প্রশংসিত হচ্ছে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প