আবার জোটবদ্ধ শাকিব-ফারিয়া

বিনোদন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২০:৫৪

নুসরাত ফারিয়া ও শাকিব খান/ ছবি: বাংলা ট্রিবিউন চলছে চলচ্চিত্র ‘শাহেনশাহ’র শুটিং। যেখানে প্রথমবারের মতো জুটি হয়েছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। তবে প্রথমটি শেষ হতে না হতে আরও একটি কাজে জোটবদ্ধ হলেন তারা।
সিনেমা নয়, এবারের বিষয় বিজ্ঞাপন। বাংলালিংকের একটি বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন দুজনে। ৬ ডিসেম্বর থেকে রাজধানীর মিরপুরে এর দৃশ্যধারণ হবে। এটি পরিচালনা করছেন আদনান আল রাজীব।
রাজীব বলেন, ‘বিজ্ঞাপনে অভিনয়ের জন্য সম্প্রতি শাকিব খানের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। গল্পের প্রয়োজনেই তাকে আমরা চাচ্ছি। সঙ্গে থাকছেন নুসরাত ফারিয়া।’
শুটিং প্রসঙ্গে তিনি বললেন, ‘আমরা পাঁচ দিন টানা এর কাজ করবো। প্রথম দুই দিন মূল গল্প। এরপরের তিন দিন ছোট ছোট কিছু গল্পের কাজ হবে। মিরপুরে ইতোমধ্যে এর সেট তৈরি করা হয়েছে। এটা একটা ভালো কাজ হবে আশা করি।’
শাকিব খান ও নুসরাত ফারিয়া দুজনেই বাংলালিংকের শুভেচ্ছাদূত। সে কারণেই এতে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে গত ২ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘শাহেনশাহ’ ছবির কাজ। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমাটির শুটিং চলছে এফডিসিতে। তাদের পাশাপাশি এতে অভিনয় করছেন রোদেলা জান্নাত। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী।

/এমআই/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প