গুরুতর অবস্থায় হাসপাতালে কাঙ্গালিনী সুফিয়া

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৮

কাঙ্গালিনী সুফিয়া বাউল গানের পুরোধা শিল্পী কাঙ্গালিনী সুফিয়া গুরুতর অসুস্থ। ৪ ডিসেম্বর সাভারের নিজ বাসায় স্ট্রোক হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই আছেন।
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তার মেয়ে পুষ্প।
মায়ের শরীরের অবস্থা সম্পর্কে পুষ্প বলেন, ‘তিন দিন ধরে মাকে হাসপাতালে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। ডাক্তাররা জানিয়েছেন মায়ের স্ট্রোক হয়েছে। এছাড়া হার্টে কিছু সমস্যা ধরা পড়েছে।’
এদিকে জানা যায়, তাকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। দেখভালের জন্য শুধু তার মেয়ে পুষ্প সেখানে আছেন।
পুষ্প আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কাউকে চিনিও না। সরকারি কোনও চিকিৎসক মাকে আলাদাভাবে দেখলে ভালো হতো। হাসপাতালে ভর্তির পর ডাক্তাররা মায়ের নানা ধরনের পরীক্ষা দিয়েছেন। এগুলো করতে গিয়ে আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’
এর আগে, কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, বাউল গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য এক অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। তার জনপ্রিয় গানের তালিকায় আছে, ‘পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘কোনবা পথে নিতাই গঞ্জে যাই’, ‘নারীর কাছে কেউ যায় না’ প্রভৃতি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প