২০ দিনেই কোটি ভিউ! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৩

ভিডিওতে শেখ সাদী ও মারিয়া ননি ১৫ নভেম্বর সিএমভি'র ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তরুণ শিল্পী শেখ সাদীর গানচিত্র ‘ললনা’। কোনও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ হওয়া এটাই তার প্রথম গান।
গানটি প্রকাশের পর থেকে বেশ আলোচনায় আসেন শেখ সাদী। সবচেয়ে বড় বিষয়, প্রকাশের ২০ দিনের মাথায় গত ৫ ডিসেম্বর ‘ললনা’ গানটির ভিউ অতিক্রম করে এক কোটি! যা নতুন শিল্পীদের বেলায় সচরাচর ঘটে না।
গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন সাদী নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ব্যয়বহুল মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন শেখ সাদী ও মারিয়া ননি।
গানটির কথাগুলোও বেশ আলাদা- ও ললনা ও ললনা তুমি আমার মনটা বোঝ না/ ও ললনা তোমার সাথে আমার বনে না/ ও ললনা নাটক বোঝ আবেগ বোঝ না...।
প্রথম গানে খুব অল্প সময়ের মধ্যে কোটি ভিউ পাওয়া প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘আমি অনেক হ্যাপি। এতটা প্রত্যাশা ছিল না আমার। সিএমভিকে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাই সকল শ্রোতা-দর্শকদের প্রতি। সবার এমন ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো গান করতে চাই।’
সাদী আরও জানান, ‘ললনা’ চমকের পর নিজ নামের ইউটিউব চ্যানেল ছাড়াও সিএমভির ব্যানার থেকে শিগগিরই আরও কিছু গানচিত্র প্রকাশ পাবে তার। চলছে সেই প্রক্রিয়া।
‘ললনা’ গানটির ভিডিও:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প