মিস ওয়ার্ল্ড ফাইনাল মঞ্চে ঐশী, দেখুন সরাসরি

বিনোদন ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৮, ১৮:২৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৭

মিস ওয়ার্ল্ড ফাইনাল মঞ্চে ঐশী বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৬৮তম আসরের ফাইনাল মঞ্চে দাঁড়ালেন বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী। চীনের হাইনান প্রদেশের সানাইয়া সিটি এরেনায় এই অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়।  
‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের বিজয়ী হিসেবে মঞ্চের মাঝামাঝি ছিলেন ঐশী। অনুষ্ঠানের শুরুতে ১১৮ জন প্রতিযোগী মহাদেশ অনুযায়ী মঞ্চে হাজির হন। তাদের সামনে এলইডি পর্দায় প্রত্যেক দেশের পতাকা ও প্রতিযোগীদের ভিডিও দেখানো হয়।
সাদা মার্বেলের আদলে সাজানো মঞ্চে ‘ব্যাং লাইক অ্যা ড্রাম’ শিরোনামের গান গেয়ে শোনান যুক্তরাজ্যের ‘দ্য ভয়েস’ প্রতিযোগিতার রানারআপ ১৭ বছর বয়সী ডোনেল ম্যাঙ্গেনা। এ সময় স্নিকার্স ও শর্টস পরে নেচেছেন প্রতিযোগীরা। কোরিওগ্রাফি করেছেন ডোনা ডার্বি ও সিমন কুলথার্ড।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মেগান ইয়াং, বার্নি ওয়ালশ, অ্যাঞ্জেলা চো, ফার্নান্দো আলেন্দে ও স্টেফানি দেল ভালে। বিচারক ও দর্শক প্রতিক্রিয়া নিচ্ছেন ফ্রাঙ্কি চেনা।
মিস ওয়ার্ল্ড সরাসরি দেখা যাবে এই লিংকে:

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প