এসেছে টুম্পা খানের ‘চড়ুইভাতি’

বিনোদন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ২০:০২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৫

টুম্পা খান প্রকাশিত হলো সময়ের অন্যতম ইউটিউবার ও কণ্ঠশিল্পী টুম্পা খানের নতুন গানচিত্র ‘চড়ুইভাতি’।
জয় শাহরিয়ারের কথা-সুরে গানটি প্রকাশ পেয়েছে গানবক্স-এর ইউটিউব চ্যানেলে।
গানচিত্রটি নিয়ে টুম্পা বলেন, ‘প্রথমবার জয় ভাইয়ার কথা, সুরে গাইতে পেরে দারুণ আনন্দিত। গানটি খুব মিষ্টি হয়েছে। ভিডিওটিও ভালোই। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’
জয় শাহরিয়ার বলেন, ‘‘টুম্পার কণ্ঠ ইউটিউবে শোনার পর মুগ্ধ হই। এরপর মাছরাঙা টিভিতে আমার উপস্থাপনায় ‘আড্ডার গান’ অনুষ্ঠানে ডেকেছিলাম, তাও প্রায় চার বছর আগের কথা। তখন ওর যে প্রতিভা এবং গানের প্রতি ভালোবাসা দেখেছি তা এখন সমাদৃত হতে দেখে ভালো লাগছে। আশা করি টুম্পার কণ্ঠে আমার তৈরি গানটি আপনাদের ভালো লাগবে।’’
অ্যাডবক্স বাংলাদেশের প্রযোজনায় গানটি ইউটিউবের পাশাপাশি বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে।
চড়ুইভাতি:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প