ইংরেজি নববর্ষে ফজলুর রহমান বাবুর গান-ভিডিও

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭

ফজলুর রহমান বাবু অভিনয় ছাড়াও গানে যে ফজলুর রহমান বাবুর অসাধারণ দক্ষতা আছে তা প্রায় সবারই জানা। এর আগে প্রকাশিত হয়েছিল এ অভিনেতার ‘ইন্দুবালা’, ‘ইন্দুবালা ২’ ও ‘ইন্দুবালা ৩' নামের তিনটি একক অ্যালবাম।
ভিডিও আকারে এসেছে প্রথম দুই অ্যালবামের স্বনামের গান। এবার আসছে ‌‘ইন্দুবালা ৩’ গানের ভিডিও। এটি আগামী ইংরেজি নববর্ষে ইউটিউবে অবমুক্ত করা হবে। 

দেলোয়ার আরজুদা শরফের কথায় এটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হয়েছেন আজিজ ও আদিবা। গানটি নির্মাণ করেছেন সামছুল হুদা। সম্প্রতি এর দৃশ্যধারণ শেষ হয়েছে।

ফজলুর রহমান বাবু বলেন, ‘‘নাটকের ফাঁকেই গানের কাজ করা হয়। সেভাবেই আমার ‘ইন্দুবালা’ সিরিজটি এসেছে।’’

গানটি প্রসঙ্গে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘‘ইন্দুবালা ’ ও ‘ইন্দুবালা-২’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাই ‘ইন্দুবালা ৩’-এর মিউজিক ভিডিও খুব সময় নিয়ে তৈরি করেছি; যেন ভালো কিছু হয়। আশা করি, এটিও দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করবেন।’’

আসছে ইংরেজি নববর্ষে প্রযোজনা প্রতিষ্ঠান রনস্ মিউজিকের ব্যানারে ‘ইন্দুবালা-৩’ গানের ভিডিওটি প্রকাশ হবে।

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প