চ্যানেল আই চত্বরে ‘বিজয় মেলা’

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০২আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৬

বিজয় মেলা’র গত বছরের আয়োজন প্রতিবারের মতো বিজয় দিবস উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) চ্যানেল আই চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‌‌‘মহান বিজয় মেলা’।

এদিন সকাল ১১টা ৫ মিনিটে উপস্থিত থেকে জাঁকজমকপূর্ণ এ মেলার উদ্বোধন করবেন যুদ্ধাহত ও খেতাবধারী বীরউত্তম, বীরপ্রতীক ও বীরবিক্রম, সেক্টর কমান্ডার ও উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চ্যানেল আই-এর পরিচালনা পর্ষদের সদস্য, গণমাধ্যম সম্পাদকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জিত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলার স্টলে থাকবে মুক্তিযুদ্ধের নানা দলিল, গ্রন্থমালা, জাদুঘর, আলোকচিত্র, চলচ্চিত্র এবং মুক্তিযোদ্ধাদের ডায়েরি প্রদর্শনী। দেশের বরেণ্য চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাঙ্কনের পাশাপাশি ছবি আঁকবে ছোট্ট সোনামণিরা। মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ ছাড়াও মেলায় সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা।
মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প