৭১-এর দিনগুলোতে মেঘনা

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ০০:০৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:৪৫

মেঘনা চরিত্রে বন্যা মির্জা নদীর নামে মেয়ের নাম রেখেছিলেন মেঘনার মা-বাবা। সব বিষয়ে মেঘনার কৌতূহল। তাই মেঘনা মা-বাবার কাছে কোনও কিছু জানতে চাইলেই উত্তর পায়। দেশ-বিদেশের বিভিন্ন বইও পড়ে সে। এভাবেই মেঘনার বড় হওয়া।
এর মধ্যে শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় মেঘনার অভিজ্ঞতা নিয়েই তার বয়ানে দুরন্ত টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে টেলিছবি ‘মেঘনার-৭১’। ৭১-এর দিনগুলো মেঘনার বোধে কীভাবে দাগ কাটলো সেটাই শিশুতোষ করে তুলে ধরা হয়েছে এখানে।
শামীম আখতারের রচনা ও পরিচালনায় ‘মেঘনার-৭১’ প্রচার হবে দুরন্ত টিভিতে ১৬ ডিসেম্বর, বিকাল ৩টা ও রাত ১০টায়।
এই টেলিছবির বিভিন্ন চরিত্রের অভিনয় করেছেন বন্যা মির্জা, শামস উদ দোহা, সাদিয়া ইউসুফ বৃতা, কিয়ানা, শাহীদ বাহাদুর, এনামুল হাসান আকাশ ও মৌমিতা মেহজাবিন অর্পা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প