এক অন্তঃসত্ত্বার বিসর্জনের কাহিনি

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮

একটি দৃশ্যে অন্তঃসত্ত্বা মায়ের চরিত্রে মম মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ নাটক ‘বিসর্জন ৭১’ বাংলাভিশনে প্রচার হবে আজ (১৬ ডিসেম্বর) রাত ৯টা ৫মিনিটে। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মুনিরা মিঠু, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, শ্যামল মাওলা, সুজাত শিমুল প্রমুখ।
যুদ্ধের বেদনায় গাঁথা এই নাটকের গল্পে দেখা যাবে- মুক্তিযুদ্ধ শুরুর সময়, ঢাকা, ১৯৭১ সাল। ঘরে ঘরে হত্যাযজ্ঞ চালাতে থাকে হানাদার বাহিনী। হত্যা, ধর্ষণ আর গোলাগুলিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরনো ঢাকার শাঁখারি বাজার।
উপায় না দেখে একটি ঘরে খাটের নিচে শহীদ তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে লুকিয়ে রাখে, তার বোন পুরো পরিবার রক্ষার দায়িত্ব কাঁধে তুলে নেয়। হানাদার বাহিনী শহীদের বাড়ীর দরজায় টোকা দিলে তার বোন দরজা খুলে দেয়। তখন শহীদের স্ত্রী খাটের নিচ থেকে কাশি দিচ্ছিলো, নিরুপায় হয়ে তার মুখ চেপে ধরে। মিলিটারি শহীদের বোনকে তুলে নিয়ে যায়। এরপর শহীদের স্ত্রীকে খাটের নিচ থেকে বের করা হলে দেখা যায় নিথর দেহ, দম বন্ধ হয়ে মারা গেছে সে। তারও অনেক পরে খাটের নিচ থেকে একটা শিশুর কান্না ভেসে আসে।
এখানে অন্তঃসত্ত্বা স্ত্রীর চরিত্রে অভিনয় করেন জাকিয়া বারী মম।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প