অভিনেতা রাইসুল ইসলাম আসাদ একাত্তরে রণাঙ্গনে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি দুরন্ত টিভির আমন্ত্রণে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একদল দুরন্ত শিশুর সঙ্গে বলেছেন বিজয়ের গল্প, মুক্তির আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প।
শিশুরা জেনেছে মহান মুক্তিযুদ্ধের কারিগরদের কথা। এই চির তরুণ মুক্তিযোদ্ধা অভিনেতা শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। গল্পে গল্পে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কাহিনি।
জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণ এবং গল্প শোনার বিশেষ এই অনুষ্ঠান ‘বিজয়ের গল্প’ প্রচার হবে দুরন্ত টিভিতে। মেহেদী হাসান স্বাধীন পরিচালিত অনুষ্ঠানটি প্রদর্শিত হবে ১৬ ডিসেম্বর, রাত ৯টা ৩০ মিনিটে।



