স্বামীর জন্য ৪৭ বছরের অপেক্ষা

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৯

সুবর্ণা মুস্তাফার ‘অপেক্ষা’ মহান বিজয় দিবস উপলক্ষে আজ, ১৬ ডিসেম্বর রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘অপেক্ষা’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ণ ও আযম খান।
নাটকের গল্পে দেখা যাবে, মাহবুব সাহেব একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার অফিসের বসের মেয়ে থিসিসের জন্য মুক্তিযুদ্ধে স্বজনহারা কোনও একটি পরিবারের  সাথে সরাসরি কথা বলতে চান। মাহবুব তাকে নিজের বাসায় নিয়ে যায়, কেনান তারাই মুক্তিযুদ্ধে স্বজনহারা পরিবার। পারিবারিক আয়োজনের এক পর্যায়ে মাহবুবের মা বলেন, তার স্বামী মামুন সাহেব বঙ্গবন্ধুকে খুব ভালোবাসতেন। ৭ মার্চ ভাষণের পর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে মুক্তিযুদ্ধে যুক্ত হন। কিন্তু সেই যে বাড়ি ছেড়ে তিনি চলে যান আর কখনও ফিরে আসেন নি। তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন, তাও তিনি জানেন না। তাই মৃত্যুর আগে একমাত্র ইচ্ছা, তার স্বামী বেঁচে আছে না মারা গেছেন এটা জেনে যাওয়া।
এটা জানার জন্য দেশ স্বাধীনের পরে তিনি অনেকের দুয়ারে ঘুরেছেন। কিন্তু সঠিক কোনও  তথ্য পাননি। তাই মনকেও বোঝাতে পারেন না। দেশ স্বাধীনের পরে তাকে অনেক কষ্ট সহ্য করে ছেলেকে পড়ালেখা করাতে হয়েছে। ছেলে আজ সফল। বড় চাকরি করে। মাঝেমধ্যেই তার জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে। কিন্তু তার খেতে ইচ্ছা করে না। তাকে দেশ বিদেশের সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে চায়। কিন্তু তিনি রাজি হন না। কারণ প্রথমত, এ বাড়ি ছেড়ে গেলে যদি তার স্বামী ফিরে এসে তাদের না পান তাহলে কষ্ট পাবেন। দ্বিতীয়ত, স্বামীকে ছেড়ে কোনও ভালো খাবার তার খেতে ইচ্ছা করে না, তার স্বামী ঘুরে বেড়াতে ভালোবাসতো। তাই তাকে ছাড়া সুন্দর প্রকৃতি তিনি কখনও দেখতে চান না।

মুক্তিযুদ্ধে স্বামীহারা এক স্ত্রীর ৪৭ বছরের অপেক্ষার কথা শুনতে শুনতে উপস্থিত সবার চোখ ঝাপসা হয়ে ওঠে।
এমনই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গড়ে উঠেছে বিশেষ নাটক ‘অপেক্ষা’র প্রেক্ষাপট।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প