অপুর সঙ্গেই ঘর বাঁধছেন ফারিয়া

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮

শবনম ফারিয়া ও হারুনুর রশীদ অপু। ছবি সংগৃহীত সংসার জীবন শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। পাত্র তার দীর্ঘদিনের পরিচিত হারুনুর রশীদ অপু। বেশ কয়েক বছর ধরেই তাদের প্রেমের সম্পর্ক।
আগামী ২৬ জানুয়ারি ফারিয়ার মেহেদি অনুষ্ঠান, ৩১ জানুয়ারি গায়ে হলুদ ও ১ ফেব্রুয়ারি হবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা।
ফারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই বছর আগেই আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। ওই সময় অপুর বাবা মারা যাওয়ায় তা হয়নি। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে দুজনের বন্ধুত্ব হয়। ফেসবুকে আমাদের দুজনেরই অনেক কমন বন্ধু ছিল। অপু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আমি গ্রহণ করি। এরপর ফেসবুকে কথা বলতে বলতে আমাদের দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর ধরে আমাদের দুজনের বন্ধুত্ব। একটা পর্যায়ে দুজনকে দুই পরিবার পছন্দ করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমাদের আংটিবদল হয়।’
পেশাগত জীবনে অপু একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তারা দুজনই রাজধানীর শান্তিনগরের বাসিন্দা।
মধুচন্দ্রিমা ও সংসার নিয়ে ফারিয়া বলেন, ‘আপাতত আমরা শান্তিনগরেই থাকবো। আমাদের অনুষ্ঠানের মাসখানেক পর বনানীর দিকে বাসা নেওয়ার ইচ্ছে। এটি হলে আমার ও তার দুজনের কাজের সুবিধা হয়। আর মধুচন্দ্রিমা নিয়ে এখনও প্ল্যান করা হয়নি।’

ফারিয়া ও অপুর প্রেম নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা হতো। কিন্তু তারা বিয়ে ও সংসার নিয়ে কখনও মুখ খোলেননি। অবশেষে এলো সেই ঘোষণা।



/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প