কনসার্টের উপস্থাপক হয়ে অস্ট্রেলিয়ায় জামিল

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:২২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৮:২৯

জামিল হোসেন। ছবি- সংগৃহীত পশ্চিমবঙ্গের চ্যানেল জি-বাংলা জনপ্রিয় কমেডি রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ দিয়েই মিডিয়া পরিচিতি পান জামিল হোসেন।
সেখান থেকে দেশে ফিরে কাজ করছেন অভিনেতা ও উপস্থাপক হিসেবে। আর এবার সঞ্চালনা করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। 
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বিজয় দিবস কনসার্ট’-এ উপস্থাপনা করতে সিডনি যাচ্ছেন তিনি। এতে অংশ নেবে ব্যান্ড সোলস ও ওয়ারফেইজ। এছাড়াও পরিবেশনায় থাকবেন গায়িকা ঐশী ও ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ আবু হেনা রনি। কনসার্টটি অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর।

জামিল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। আমরা আগামীকাল সিডনি যাবো। এর পৃষ্ঠপোষক হিসেবে আছে গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড দুটি পরিবেশনা ছাড়াও কৌতুকে অংশ নেবেন রনি ও জামিল। আর গায়িকা হিসেবে থাকছে ঐশী। বিজয় দিবস উদযাপনে প্রবাসী বাঙালিদের জন্য এ আয়োজন করা হয়েছে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প