‘হিন্দি মিডিয়াম’-এ শাহরুখ-কাজল

বিনোদন ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৭

শাহরুখ ও কাজল ২০১৭ সালে বলিউডে ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’ মুক্তি পায়। স্বল্প বাজেটের এ চলচ্চিত্রটি বেশ প্রশংসা পেয়েছিল। এবার এর সিক্যুয়েল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
আর এতে শিল্পী হিসেবে ভাবা হচ্ছে বলিউডের অন্যতম রোমান্টিক জুটি শাহরুখ খান ও কাজলকে।
সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হওয়া ইরফান খানও এ ছবিতে থাকবেন বলে জানিয়েছেন প্রযোজক দিনেশ ভিজান। অন্যদিকে প্রযোজকের স্ত্রী পারমিতা তানওয়ার চলচ্চিত্রটির বিষয়ে শাহরুখ খানের সঙ্গে আলোচনা পর্বও সেরেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সব ঠিক থাকলে ছবিটির কাজ হবে যুক্তরাষ্ট্র ও ভারতে।
এই মুহূর্তে ইরফান খান ইংল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি সেখান থেকে যুক্তরাষ্ট্রে এসে ছবিটির সঙ্গে যুক্ত হবেন।
চলচ্চিত্রটির জন্য আরও ভাবা হচ্ছে সাইফ আলি খানের মেয়ে সারা আলিকে।
থাকছে আরও কিছু পরিবর্তনও। ছবিটিতে পরিচালক হিসেবে সকেত চৌধুরী থাকছেন না। তার জায়গায় নতুন পরিচালক আসবে বলে জানিয়েছেন প্রযোজক দিনেশ ভিজান।
এদিকে শাহরুখ খান ও কাজলকে সর্বশেষ দেখা গিয়েছিল চলতি বছরের প্রথমদিকে ‌‘দিলওয়ালে’ চলচ্চিত্রে। ছবিটি ব্যবসায়ীক দিক দিয়ে বেশ ভালো করে। আর ইরফান ও শাহরুখ শেষবারের মতো এক ফ্রেমে এসেছিলেন ২০০৯ সালে। চলচ্চিত্রটির নাম ‘বিল্লু’।
সূত্র: বলিউড মন্ত্র

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প