কোনও অভিযোগ নেই...

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১০:১১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:১১

কল্যাণ ও অর্ষা আজ ২৫ ডিসেম্বর, বড়দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসবকে ঘিরে নির্মিত হয়েছে নাটক ‘কোনও অভিযোগ নেই’।

সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া ও নাজিয়া হক অর্ষা। আরও আছেন মিলি বাশার, কাজী উজ্জ্বল, আরফান অনিক প্রমুখ।
এর গল্পে দেখা যাবে, নিলাদ্রী ও সোহেল দুজন দুজনকে ভালোবাসে। তারা দুজনই খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবং তাদের বাবা বেশ বিত্তশালী। ভার্সিটির আরেক বন্ধু সুস্ময়ও নিলাদ্রীকে পছন্দ করে। তবে সোহেলের সঙ্গে তার সম্পর্ক থাকায় সুস্ময়ের ভালোলাগা ঢাকা পড়ে যায়।
ভালোই চলছিল নিলাদ্রী ও সোহেলের প্রেম। হঠাৎ সোহেলের বাবার ব্যবসায় ধস নামে। সোহেলরা একদম পথে বসে যায়। তখন আসে মূল পরীক্ষা।

নাটকটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প