দুই বাংলায় একসঙ্গে পূজা চেরী

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৪:০৪

পোস্টার

নায়িকা হিসেবে পূজা চেরীর অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। ছবিতে তার নায়ক ছিলেন কলকাতার আদ্রি।

একই নায়কের সঙ্গে জুটি বেঁধে তৈরি হলো পূজার আরও একটি ছবি, নাম ‘প্রেম আমার-২’।
এটিও প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস।
নতুন এই ছবিটি মুক্তির ঘোষণা দিলো জাজ মাল্টিমিডিয়া। আসছে জানুয়ারির ২৫ তারিখে এটি ভারত ও বাংলাদেশে মুক্তি পাচ্ছে একযোগে। এমন ঘোষণার পাশাপাশি ছবিটির একটি পোস্টারও উন্মুক্ত করা হয়েছে ফেসবুকে।
বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘‘এটি আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ। প্রেমের গল্প নিয়ে তৈরি এ ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। এটা কলকাতার ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রেম আমার’-এর সিক্যুয়েল হলেও এর গল্পটি পুরোটাই আলাদা।’’
ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তীর আলোচিত ছবি ‘প্রেম আমার’। ছবিটি দুই বাংলায় বেশ সাড়া ফেলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প