‘এবার উৎসবের আমেজ বিরাজ করছে’

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:০৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩১

শাকিব খান। ছবি: সাজ্জাদ হোসেন। ঢাকা-১৭ আসনের ভোটার শাকিব খান। গুলশানের একটি ভোটকেন্দ্রে সকাল সকাল ভোট দিতে যাবেন বলে জানান তিনি।
শাকিব বললেন, ‘আমি চাই নির্বাচনের সব ঝামেলা একদিনেই শেষ হয়ে যাবে। এবার উৎসবের আমেজ বিরাজ করছে নির্বাচনকে ঘিরে। কারণ, সব দল অংশ নিচ্ছে।’
নির্বাচনকে ঘিরে চলতি সপ্তাহে কোনও শুটিং রাখেননি ঢাকাই ছবির এই প্রধান নায়ক। জানালেন, আজ (৩০ ডিসেম্বর) সারা দিন চোখ রাখবেন ভোটের খবরাখবরে।
শাকিব গত ২৩ ডিসেম্বর সর্বশেষ ‘একটু প্রেম দরকার’ চলচ্চিত্রের কাজ করেছেন। নির্বাচনের কারণে এরপর আর শুটিং রাখেননি।
নতুন বছরের প্রথম মাসে নতুন ছবি ও পুরনো ছবির বাকি কাজগুলো শুরু করবেন তিনি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প