শাকিব খানের বছরের শুরুটা বুবলীর সঙ্গেই

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ২২:৩০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:০৯

শাকিব-বুবলী। ‘সুপারহিরো’ ছবির গানের দৃশ্য আগামী ১২ জানুয়ারি নতুন বছরে প্রথম কাজটি করতে সেটে যাবেন শাকিব খান। ছবির নাম ‘বীর’। যেটা ৫০তম চলচ্চিত্র হিসেবে পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ। সোহানী
গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল হয়তো বাইরের কোনও নায়িকা আসছেন এতে। তবে তা হলো না। শাকিব আস্থা রাখছেন বুবলীর ওপরই। সঙ্গে অপর নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী।
‌‘বীর' ছবিতে অভিনয় করছেন তারা। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ ইকবাল বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। বললেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। আস্তে এগুলো আসবে। নতুন নায়িকা সোহনী এর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। বড় পরিসরে এবারই আসছেন। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাবো।’
এ ছবিতে শাকিবকে গায়ক হিসেবেও পাওয়া যাবে। পুঁথি পাঠের আদলে গাইবেন তিনি। ‘বীর’ শাকিব-বুবলীর নবম ছবি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প