হৃদয় খানের জন্মদিনে তাহসানের উপহার!

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১২:১৩

গানের দৃশ্যে তাহসান ও রাইসা আজ (৩ জানুয়ারি) হৃদয় খানের জন্মদিন। দিনটিকে আরও বিশেষ করে তুলতে বেলা শেষে ভূমিকা রাখলেন সংগীতের আরেক তারকা তাহসান খান।
সন্ধ্যার পর জন্মদিনের উপহারস্বরূপ অন্তর্জালে উন্মুক্ত হলো তাহসান অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‌‘যদি একদিন’ এর নতুন একটি গান। শিরোনাম ‘লক্ষ্মীসোনা’। এসএ হক অলিকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। সংগীত পরিচালনাও তারই।
তবে এই গানটির সঙ্গে পর্দায় বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাহসান খান ও শিশুশিল্পী রাইসাকে।
আরটিভি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া বিশেষ এই গানটি প্রকাশের পর অন্তর্জালে পড়ে গেছে সোরগোল। প্রশংসায় ভাসছেন অভিনয়ের জন্য তাহসান খান আর গানের জন্য হৃদয় খান। গানটি দেখে ও শুনে অনেকে এমন অভিমতও দিচ্ছেন- বছরের শুরুতেই প্রকাশ পেল বর্ষসেরা গানটি!
লক্ষ্মীসোনা:

এদিকে গানটি প্রকাশের পর একটি বিবৃতিও দিলেন এর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

তিনি বললেন, ‘‘সবাই বলে আমার সিনেমার গানগুলো নাকি ভালো হয়। তবে আমি আমার জীবনে যতগুলো গান করিয়েছি সিনেমা বা নাটকের জন্য, তারমধ্যে সবচেয়ে ভালোলাগার গান এটি। কথা দিচ্ছি, এই গানের মতো ‘যদি একদিন’ সিনেমাটিও আপনাদের ভালো লাগবে। আজ হৃদয় খানের জন্মদিন, তাই গানটি প্রকাশ করলাম। এটি তৈরি করার সময়ের একটি অসাধারণ গল্প আছে, সেটা অন্য একদিন বলবো। আজ শুধু গানটি দেখা এবং শোনার পালা।’’ গানটির রেকর্ডিংয়ে গীতিকার অলিক, সংগীতশিল্পী হৃদয় ও নির্মাতা রাজ
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাহসান ছাড়াও অভিনয় করেছেন শ্রাবন্তী (কলকাতা), রাইসা, তাসকিন, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশারসহ অনেকে।
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম, ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা (মুক্তি প্রতীক্ষিত), ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং সর্বশেষ ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
নির্মাতা জানান, আসছে ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’।
টিজার:

/এস/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প