৬০ বছরের পুরনো গল্পে আরিফিন শুভ

ওয়ালিউল বিশ্বাস
০৯ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:৪২

আরিফিন শুভ মাত্রই শেষ করেছেন কলকাতার চলচ্চিত্র ‘আহারে’। রঞ্জন ঘোষ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ৮ ফেব্রুয়ারি।
সেটি মুক্তির আগেই ঢাকার এই নায়ক জানালেন নতুন খবর। কলকাতার আরও একটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পরিচালক ও নাম চূড়ান্ত হলেও সবকিছু জানাতে আরও একটু সময় চেয়ে নিলেন।
বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এপ্রিলের পর ছবিটি নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। কারণ, ছবিটা তো ওদের, কলকাতার। তাদের বেশ কিছু আনুষ্ঠানিকতা বাকি এখনও।’
চলচ্চিত্রটি প্রসঙ্গে এ নায়ক বলেন, ‘এটি মূলত কলকাতার বিখ্যাত একটি গল্প থেকে নির্মিত হচ্ছে। প্রায় ৬০ বছর আগে সেটি থেকে একটা সিনেমাও হয়েছিল। নতুন ছবিটিতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি।’
এদিকে শুভ জানান, এখন তার বেশিরভাগ সময় কাটছে শরীরচর্চা কেন্দ্রে। মোটামুটি সারা দিনই ঘাম ঝরাতে হচ্ছে তাকে। কারণটা সিক্স প্যাক শরীর বানানো। যদিও এই শরীর মূলত কাজে লাগাবেন ঢাকাই ছবি ‌‘ঢাকা অ্যাটাক’ কর্তৃপক্ষের নতুন প্রজেক্ট ‘মিশন এক্সট্রিম’-এ। যেখানে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন এই নায়ক।
টিজারে আরিফিন শুভর ‘আহা রে’:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প