বিয়ে করলেন অভিনেতা অনি

বিনোদন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৫:৫০

তামান্না ও অনি বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ওমর আয়াজ অনি। গত ২৮ ডিসেম্বর পারিবারিক আয়োজনে তামান্না ইসলামের সঙ্গে তার আকদ সম্পন্ন হয়।
কনে পেশায় একজন চিকিৎসক। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে কর্মরত আছেন।

স্ত্রী প্রসঙ্গে এই অভিনেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘তামান্নার জন্ম নাইজেরিয়াতে। বেড়ে ওঠা বোতসোয়ানাতে। আর পড়াশোনা করেছে ভারত ও ইংল্যান্ডে। মূলত পারিবারিকভাবেই তার সঙ্গে আমার পরিচয়। দুই পরিবারের ঘরোয়া আয়োজনে আমাদের বিয়েটি হয়।’

‘গেরিলা’ চলচ্চিত্রখ্যাত এ অভিনেতা নিজের বিয়ের আয়োজন নিয়ে বলেন, ‘আসলে পারিবারিকভাবেই ছোট পরিসরে আকদটি হয়েছে। সামনেই তামান্নার আরও একটি ডাক্তারি পরীক্ষা আছে। আগামী মার্চে ইংল্যান্ডে এটি হবে। সেটা শেষ হলেই বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

এদিকে অনি এখন ব্যস্ত সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্র নিয়ে। ছবিটিতে তিনি রোহিঙ্গা যুবক চরিত্রে অভিনয় করছেন। আগামী সপ্তাহে এটির দ্বিতীয় লটের কাজ শুরু হবে। এরপর তিনি ইন্দোনেশিয়ায় যাবেন ছোট পর্দার তিনটি নাটকের কাজে। তারপর একই কারণে যেতে হবে অস্ট্রেলিয়া।

/এমআই/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প