পূজার কলেজ জীবনের আবেগ (ভিডিও)!

বিনোদন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ১৭:১৮আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৮:১৩

 ২০০৯ সালে মুক্তি পেয়েছিল কলকাতার জনপ্রিয় ছবি ‘প্রেম আমার’। যার এর সিক্যুয়েল ‘প্রেম আমার-২’। যেখানে কলেজ জীবনের মিষ্টি মধুর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। যা একঝলকে এখন দেখা যাচ্ছে। কারণ, ১০ জানুয়ারি ইউটিউবে অবমুক্ত হয়েছে এর টাইটেল গানটি।

যেখানে কলেজ পড়ুয়া হিসেবে হাজির হয়েছেন পূজা চেরী ও কলকাতার আদ্রিত রায়। আয়ামানের কথায় এর সুর-সংগীত করেছেন স্যাভি। গেয়েছেন কুনাল গাঞ্জাওয়ালা।

নায়িকা হিসেবে পূজার অভিষেক হয়েছিল যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’-এর মাধ্যমে। এতেও তার নায়ক ছিলেন কলকাতার আদ্রিত।
একই নায়কের সঙ্গে জুটি বেঁধে তৈরি হয়েছে ‘প্রেম আমার-২’। এটিও প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস। গানের দৃশ্যে পূজা ও আদ্রিত
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘‘এটি আমাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কাজ। প্রেমের গল্প নিয়ে তৈরি এ ছবিটি নিয়ে আমরা বেশ আশাবাদী। এটা কলকাতার ব্যবসাসফল চলচ্চিত্র ‘প্রেম আমার’-এর সিক্যুয়েল হলেও এর গল্পটি পুরোটাই আলাদা।’’
ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তীর আরেক সহকারী বিদুলা ভট্টাচার্য।

/এমআই/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প