ভালোবাসা দিবসে হাবিবের সুরে পড়শী

বিনোদন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৩:২৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

হাবিব ও পড়শী। ছবি- সংগৃহীত নতুন বছরে বেশ বড় আয়োজন করছেন কণ্ঠশিল্পী পড়শী। আর তাতে প্রথমেই যোগ হচ্ছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে নতুন গান।

নাম চূড়ান্ত না হওয়া এ গানটি প্রকাশ হবে ভালোবাসা দিবস উপলক্ষে। এছাড়া একই দিবসে পড়শীর আরও একটি গান ভিডিও অবমুক্ত করবে গানচিল।

বিষয়গুলো নিয়ে পড়শী বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গানচিলের আমার পুরনো একটি গান ভিডিও আকারে প্রকাশ করবে। আর হাবিব ভাইয়ের সঙ্গে গানটির কাজ শেষ। নামটা চূড়ান্ত করা হয়নি। গীতিকারের নামটিও আমরা পরে জানাবো। অনেক দিন পর হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করলাম।’

এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘সামনে বেশ কিছু নতুন গান প্রকাশ করবো। ধীরে ধীরে এগুলো করছি। আশা করি ফেব্রুয়ারিতেই আমার গাওয়া তিনটি গান আসবে।’

পড়শী সর্বশেষ গত বছর সংগীতশিল্পী ও পরিচালক হাবিব ওয়াহিদের একটি কোমল পানীয়র জিঙ্গেলে গেয়েছেন তিনি। এছাড়াও ২০১৫ সালে এস এ হক অলিকের ছবি 'আরো ভালোবাসবো তোমায়'-তে একই সংগীত পরিচালকের সুরে গেয়েছিলেন পড়শী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প