টেলিছবি ‘মধ্য রাতের বৃষ্টি’

বিনোদন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ০০:০৭আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০৭

টেলিছবির একটি দৃশ্য সিঁথি আর শাওনের বিয়ে হয়েছে ৪ বছর প্রেম করে। বিয়েরও ২ বছর পার হয়ে গেল। এ পর্যায়ে শাওন তার অফিস কলিগের পরামর্শে ফেইসবুকে একটি অ্যাকাউন্ট খোলে।
সেখানে পরিচয় হয়, বড়লোকের একমাত্র মেয়ে তানিসার সঙ্গে। দেখা হয় দু’জনের। প্রেমও হয়ে যায়! কিন্তু বউ সিঁথিকে কিছু বুঝতে দেয় না শাওন। এরমধ্যে তানিসা বিয়ের প্রস্তাব দেয় শাওনকে। কী করবে সে?
এমন প্রশ্নের জবাব মিলবে আজ (১৭ জানুয়ারি) রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলার পর্দায়। ‘মধ্য রাতের বৃষ্টি’ নামের এই টেলিছবিটি রচনা ও পরিচালনা করেছেন দীন মোহাম্মদ মন্টু।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া খানম নদী, নেওয়াজ জনী, শামন্তী সৌমী, কাজি উজ্জ্বল, ফেরদৌস সানী এবং পরিচালক নিজে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প