নেপালে টয়া, সঙ্গে নাঈম

বিনোদন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ০০:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:১৩

একটি দৃশ্যে এফএস নাঈম ও টয়া রাতুল প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে নেপালে ঘুরতে যায়। তার স্ত্রী মারা যাওয়ার পর থেকেই এই যাওয়ার কারণ। এখন সঙ্গী তার একমাত্র ছোট বোন।
এবার ঘুরতে যাওয়ার পর সেখানকার টুরিস্ট অফিসে কর্মরত বাংলাদেশি তরুণী হানির সঙ্গে রাতুলের পরিচয় ঘটে। প্রতি বছর একই সময়ে এখানে আসায় কৌতূহলের বশে পরিচিত হন হানি। কথায় কথায় গাঢ় হতে থাকে তাদের পরিচয় ও প্রেম।
অন্যদিকে, হুট করেই নেপালে কিডন্যাপ হয় রাতুলের ছোট বোন। পুরো ঘটনা তখন অন্যদিকে মোড় নেয়।
এটি মূলত ‘রঙ বদল’ নামের একটি নাটকের গল্প। এতে হানি চরিত্রে এসেছেন টয়া আর রাতুল হলেন এফএস নাঈম। তপু খানের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন কুদরত উল্লাহ। পরিচালনায় আছেন মাহাদী শাওন।
নাটকটি প্রসঙ্গে নাঈম বলেন, ‘শুটিং হয়েছে নেপালে। দেশের বাইরে শুটিং, তাই খুব যত্ন নিয়ে কাজটি করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
অভিনেত্রী টয়া বললেন, ‘গল্পের পাশাপাশি নেপালের নৈসর্গিক প্রকৃতিও মুগ্ধ করবে নাটকটির দৃশ্যের মাধ্যমে। আর এর শেষ পরিণতিও সবার ভালো লাগবে।’
নির্মাতারা জানান, আগামী ১৯ জানুয়ারি রাত ৯টা ৫মিনিটে এনটিভির পর্দায় প্রচার হবে ‘রং বদল’।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান