হত্যার পর ক্লু রেখে যায় খুনি!

বিনোদন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩

‘লাভলু মিয়া’র সঙ্গে কল্যাণ ও ঈশানা একের পর এক খুন। লাশের পাশে খুনি রেখে যাচ্ছে ক্লু! পুলিশ তবু কূল-কিনারা করতে পারছে না। এগিয়ে আসেন ডিটেকটিভ লাভলু মিয়া। এ অবস্থায় খুনি নিজেই ফোন করে তাকে, ছুঁড়ে দেয় চ্যালেঞ্জ!
এমন এক গল্প নিয়ে তৈরি হয়েছে আলোচিত মৌলিক গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নতুন গল্প ‘সিরিয়াল কিলার’। মোট তিন পর্বে শেষ হবে গল্পটি।
সাকিব রায়হান পরিচালিত ও বাংলাঢোল প্রযোজিত ওয়েব সিরিজটিতে বরাবরের মতোই নাম ভূমিকায় থাকছেন অভিনেতা আজাদ আবুল কালাম। রহস্য উন্মোচনে এবার ডিবি পুলিশের চরিত্রে তার সঙ্গে যুক্ত হয়েছেন কল্যাণ কোরাইয়া ও ঈশানা খান।
এই গোয়েন্দা সিরিজে অভিনয় প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘এর আগেও আমি ক্রাইম থ্রিলারে কাজ করেছি। তবে এটি একটু অন্যরকম এই কারণে যে, হত্যার পর খুনি ক্লু দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। উপস্থাপনাতে রয়েছে নতুনত্ব, চিত্রনাট্যও বেশ মজাদার। সহশিল্পী হিসেবে পাভেল ভাই (আজাদ আবুল কালাম) ও ঈশানা অনেক সহযোগিতা করেছেন। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
নির্মাতা সাকিব রায়হান জানান, রবিস্ক্রিন ও এয়ারটেলস্ক্রিনে ১৭ জানুয়ারি উন্মুক্ত করা হয়েছে ‘সিরিয়াল কিলার’-এর প্রথম পর্ব। এতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার সজিব, নাজমুল ইসলাম জন, রিফাত জাহান, শামিম আহমেদসহ অনেকে। অচিরেই অন্য দুটি পর্ব উন্মুক্ত করা হবে।
ট্রেলার লিংক:

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প